শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৩১ পিএম, ২০২৫-০৪-১৯
বোয়ালখালীতে গত ১২ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনন্ত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৮টা থেকে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর সদরে পথচারী পূর্ব গোমদণ্ডীর দেলোয়ার হোসেন (৭০) নিয়ন্ত্রণহারা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, আহত বৃদ্ধ দেলোয়ার হোসেন কোমড়ে আঘাত পেয়েছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। এরপর রাত ১১টার দিকে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের অলিবেকারী এলাকায় সিএনজিচালিত দুই টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পো যাত্রী নগরীর পাথরঘাটা এলাকার সুবল তালুকদার (৪৫) ও তার স্ত্রী রুমি চৌধুরী (৩৫) আহন হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে। এতে পশ্চিম গোমদণ্ডীর মো.রাসেল (২৫), পোপাদিয়ার মারিয়া সুলতানা (২৮) ও আবদুল মজিদ (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গাড়িটি একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করছিলো। আহতরা সকলেই শ্রমিক। জানা গেছে, বৃষ্টিতে কাদা পানিতে সড়কগুলো পিচ্ছিল ও বিপদজনক হয়ে ওঠেছে। এর মধ্যে দ্রুত গতিতে যানবাহন চলতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited