শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২৬ পিএম, ২০২২-০৮-১০
বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় দিনমজুর রিক্সাচালক নুরুল আবছার ভান্ডারীর ভিটার একাংশ দখল করে পাকা দালান নির্মাণ করছে স্থানীয় ভূমিদস্যু। এই ঘটনায় মামলা করেও শেষ রেহাই পাচ্ছেনা আবছার ভান্ডারী। আদালতের বিধি নিষেধ অমান্য করে দিন রাত সমানে কাজ করে নির্মাণ করা হচ্ছে ঘর। আদালতে মামলা করায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে ভূমিদস্যু আহম্মদ নূর।
প্রত্যদর্শীরা জানিয়েছেন, এলাকার চিহ্নিত ভূমিদস্যু আহম্মদ নূর চরখিজিরপুর এলাকায় গৃহ নির্মাণ কাজ শুরু করলে আবছার ভান্ডারীর জমির একাংশ দখল করে নেয়। আহম্মদ নূরের আত্মীয় রাশেদা বেগম নামের একজন বিউটি পার্লার ব্যবসায়ী পুলিশের উর্ধতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ভুক্তভোগী আবছার ভান্ডারীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে।
বোয়ালখালী উপজেলার সন্ত্রাসীদের গডফাদার ভাঙ্গা নাছির ওসি এবং ইউএনও এর নাম ভাঙ্গিয়ে নালিশী জমির সমাধান করবে বলে নুরুল আবছার ভান্ডারীর কাছ থেকে ৩০০ টাকার খালি স্ট্যাম্পে সই নিয়ে কোন প্রকার সুরাহা না করে উল্টো ভুক্তভোগীকে আদালতে করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। ভূমিদস্যু আহম্মদ নূর ও তার দলীয় লোকজনের ভয়ে রিক্সা চালক আবছার তার পরিবারের সদস্যদের নিয়ে শহরে খোলা আকাশের নীচে দিনরাত কাটাচ্ছেন। প্রতিকার পেতে ভান্ডারী আদালতের মামলা ছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited