শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২২-০৪-২৩
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের ওয়াসিম খান।
শুক্রবার তার দায়িত্ব পাওয়ার বিষয়টি আইসিসি নিশ্চিত করেছে।
এর আগে আইসিসির মহাব্যবস্থাপক ছিলেন জিওফ অ্যালারডাইস। ওয়াসিম খান আগামী মাসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেবেন।
এর আগে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিসিবির সঙ্গে তার তিন বছরের চুক্তি থাকলেও রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ায় মেয়াদের চার মাস থাকতেই পদত্যাগ করেন।
নতুন দায়িত্ব নিয়ে ওয়াসিম খান বলেন, আইসিসির দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত। ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে কাজে যোগ দিতে মুখিয়ে আছি। বিশেষ করে নারীদের ক্রিকেট এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
বিদায়ী মহাব্যবস্থাপক অ্যালারডাইস বলেছেন, ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। ক্রিকেট সম্পর্কে তার গভীর জানা-বোঝা রয়েছে। তিনি আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবেন এবং ক্রিকেটকে উপকৃত করতে পারবেন বলে মনে করছি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited