শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০১:৪৭ পিএম, ২০২২-০৬-০৪
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে তিনদিনের মাথায় আর একটি ৭ কেজি ওজনের একটি মৃত মা কাতলা মাছ উদ্ধার করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
৩ জুন শুক্রবার সকালে নদীর রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে মা মাছটি উদ্ধার করা হয়।
রাউজান উরকিরচর ইউনিয়নের ৪/৫ নম্বর ওয়ার্ডের সদস্য কাউছার আলম ও শেখ নুরুল আজিম জুয়েল বলেন, উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকায় আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় একটি মৃত মা মাছ নদীর পাড়ে ভাসতে দেখে খবর পেয়ে এসে গ্রাম পুলিশ বাপ্পি ও স্থানীয় বাসিন্দার সহযোগিতায় মাছটি উদ্ধার করে রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
কাতলা মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।রাউজান উপজেলা ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস অফিসার পিযুষ প্রভাকর জানান,হালদা নদীতে একটি মৃত মা মাছ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৭ কেজি ওজনের কাতলা মা মাছটি উদ্বার করা হয়েছে। কাতলা মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।কয়েক দিন আগে মাছটি মরে পচে যাওয়ায় বিষণ দুর্গন্ধ ছড়াচ্ছে।মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা যান বলে ধারনা করা হচ্ছে।কাতলা মা মাছটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেন,হালদা নদীর রাউজান উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরীর ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়েছে।কাতলা মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা যান বলে ধারনা করা হচ্ছে।কয়েক দিন আগে মাছটি মরে পচে যাওয়ায় বিষণ দুর্গন্ধ ছড়াচ্ছে।পরে সেটি স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় মাছটি মাঠি চাপা দেয়া হয় বলে জানান তিনি। উল্লেখ্য গত ১ জুন বুধবার সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের কাতলা মা মাছটি উদ্ধার করা হয়।পরে সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া হালদা রিসার্চ ল্যবটেরিতে পরিক্ষার জন্য নিয়ে যায় ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited