শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০১:২৬ পিএম, ২০২১-০৭-১৩
বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দারবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক
কর্মচারীর মাঝে ও দরিদ্র গৃহিণীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত
ত্রাণ সামগ্রী ১২ জুলাই সোমবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামের পাশে
জিমনেশিয়ামের বড় হল কক্ষে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরুক্ত বজায় রেখে
বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : লুৎফর রহমান ,
বান্দারবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মার্মা, নির্বাহী
মেজিষ্ট্রেট, বান্দরবান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, বান্দারবান ব্যবসায়ী সমিতির
সভাপতি গিয়াস উদ্দীন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক
বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় চতুর্থ বারের মতো প্রায় ৪০০ জন অসহায়
রেস্তোরাঁ শ্রমিক ও দরিদ্র গৃহিণীদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রতি
পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি
লবণ, ১ কেজি পেঁয়াজ দেওয়া হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি
বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বান্দরবানে কোভিড-১৯ এর
কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ২হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের সহায়তা
প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন,কোভিড-১৯ চলাকালে সরকারের পক্ষ
থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited