শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:৫৫ পিএম, ২০২৬-০২-১৭
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঈদপুকুরিয়া এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আকবর সেভেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আকবর সেভেন গ্রুপের সিইও মো: আলী আকবর।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ৬'শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনু মৌলভী, সিরাজুল ইসলাম, শহিদুল আলম মিন্টু, আবুল কালাম, মো: জাফর মাস্টার, আব্দুল মান্নান, রেজাউল করিম, বাচা মিয়া, মাওলানা তৌহিদ, আলাউদ্দিন, জহির আহমদ, কোরবান আলী, লেদু মিয়া ও সেলিম উদ্দীন প্রমূখ।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা জানান, রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রশংসনীয়। আকবর সেভেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবরের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি প্রতি বছর এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে জানান তিনি ।
বিতরণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ৬" শ পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী পেয়ে নিম্নআয়ের মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited