শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:২০ পিএম, ২০২৬-০২-০৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এসব কেন্দ্রে ব্যালট বক্স, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকতা নাজমা আশরাফী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে চার উপজেলার দুর্গম ৯টি ইউনিয়নের ২০টি ভোটকেন্দ্রে গতকাল (শনিবার) থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম ও জনবল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। সড়ক ও নৌপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই কেন্দ্রগুলোকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম এসব ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১২ জন। তিনি আরও জানান, ইতোমধ্যে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১৫টি কেন্দ্রে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ কার্যক্রম চলবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, রাঙামাটির ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় নির্বাচন পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জ রয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited