চট্টগ্রাম   বুধবার, ২১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চাকরি হারিয়ে দুশ্চিন্তায় হার্ট অ্যাটাকে, পটিয়ার চাকরিচ্যুত ব্যাংক পিয়নের মৃত্যু!

পটিয়া প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২৬-১০-২০

চাকরি হারিয়ে দুশ্চিন্তায় হার্ট অ্যাটাকে, পটিয়ার চাকরিচ্যুত ব্যাংক পিয়নের মৃত্যু!

চাকরি হারিয়ে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে প্রাণ হারালেন পটিয়ার চাকরিচ্যুত ব্যাংক পিয়ন গাজী মোহাম্মদ হাসেম (৩৩)।

সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যথা উঠলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত হাসেম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মদন গাজী বাড়ির মৃত আহমদ নবীর ছেলে। তিনি বড়লিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন।

জানা যায়, ২০২০ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের পটিয়া শাখায় পিয়ন পদে যোগ দেন। দীর্ঘ চার বছর সততার সাথে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে তাকে চাকরিচ্যুত করা হয়।

চাকরি হারানোর পর থেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন হাসেম। চার বছরের একমাত্র পুত্র সন্তান তানজিম ও স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার চলবে, এই দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বড় ভাই মো. কাসেম বলেন, "চাকরিটা যাওয়ার পর থেকে আমার ভাইটা ঠিকমতো ঘুমাতে পারত না। কীভাবে সংসার চালাবে, সন্তানের ভবিষ্যৎ কী হবে—এই চিন্তায় চিন্তায় হার্ট অ্যাটাক করেছে।"

তার মৃত্যুতে পুরো বড়লিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ জোহর বড়লিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার বছরের শিশুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে এস আলম গ্রুপের ব্যাংকগুলো থেকে প্রায় ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
 

রিটেলেড নিউজ

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার ও মূল্যতালিকা না রাখার অভিযোগে বান্দরবানের...বিস্তারিত


ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত


মাইজভান্ডার শরীফ সাম্য ও ঐক্যের প্রতীক: এমপি সরওয়ার আলমগীর

মাইজভান্ডার শরীফ সাম্য ও ঐক্যের প্রতীক: এমপি সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেছেন, মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, বরং সামà§...বিস্তারিত


ফটিকছড়িতে দুর্গাপূজা মন্ডপে জেলা যুবদল নেতা নুরুর উপহার বিতরণ

ফটিকছড়িতে দুর্গাপূজা মন্ডপে জেলা যুবদল নেতা নুরুর উপহার বিতরণ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চà...বিস্তারিত


এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: সরোয়ার আলমগীর

এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেà...বিস্তারিত


ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর