শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৯ পিএম, ২০২৬-১১-১৯
নগরের হালিশহর থানা এলাকা থেকে পুলিশের একটি সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গাড়িটি চুরির পর সন্ধ্যায় কর্ণফুলী এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের শামছুল আলমের ছেলে।
তিনি ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার আউলিয়া জামে মসজিদ গলির রজব আলীর ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ এর (দিবা) দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি টহল গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে যান।
খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর সেখানে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।
এতে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। উদ্ধার করা গাড়িটি নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপ। গাড়িটির নম্বর সিএমপি-১৮০।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বাংলানিউজকে বলেন, গাড়ি চুরির ঘটনায় পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। পরে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রুবেলকে দেওয়ানহাট মোড় এলাকা থেকে হালিশহর থানা পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া ব্যক্তিদের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited