শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৬:২৬ পিএম, ২০২৬-১০-০৬
চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান সড়কে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হকার উচ্ছেদ অভিযান। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের যানজট নিরসনে পৌরসভা ও প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
আজ সকাল থেকে পটিয়া বাস স্টেশন থেকে থানা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে কলেজ রোড পর্যন্ত এই অভিযান চলে। এ সময় প্রধান সড়ক ও ফুটপাতের দুই পাশে অবৈধভাবে বসা অস্থায়ী দোকান, ভ্যানগাড়ি, ফলের দোকান ও কাপড়ের স্টল উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের প্রায় অর্ধেক দখল করে হকাররা ব্যবসা করায় পথচারীদের চলতে হতো মূল সড়ক দিয়ে। এতে প্রায়ই ঘটতো দুর্ঘটনা এবং সৃষ্টি হতো তীব্র যানজট। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো।
অভিযান চলাকালে উপস্থিত এক পথচারী বলেন, "ফুটপাত দিয়ে হাঁটাই যেত না। এখন অনেক খোলামেলা লাগছে। এই অভিযান যেন শুধু লোক দেখানো না হয়।"
তবে উচ্ছেদ হওয়া কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী দাবি করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানান, "সড়ক ও ফুটপাত কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের। পর্যায়ক্রমে পুরো পৌর এলাকাকে দখলমুক্ত করা হবে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
এলাকাবাসীর প্রত্যাশা, এই উচ্ছেদ অভিযান যেন দুই-এক দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দীর্ঘদিনের এই দখলমুক্ত কার্যক্রম কতটা স্থায়ী হয়, এখন সেটিই দেখার বিষয়। সড়ক ও ফুটপাত হোক পথচারীদের — এটাই এখন পটিয়াবাসীর প্রাণের দাবি।
স্টাফ রিপোর্টার : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
লামা প্রতিনিধি : : “শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শতবর্ষী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ মাসুদ রানা বাবু (২৬) নামের এক যুবক গ্রেফতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited