চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৫:৫১ পিএম, ২০২৬-০৯-১৭

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া:

নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন রাঙ্গুনিয়ার দুই প্রতিবন্ধী শিক্ষার্থী মো. মনির ও আঁখি সুলতানা। এবার তাঁদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের পথে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
দুই শিক্ষার্থীর কলেজে ভর্তি, বই কেনা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।
মনির রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৩ দশমিক ১১ পেয়েছেন। আর আঁখি সুলতানা বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

দুই শিক্ষার্থীর এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাওয়ার গল্প। শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের শিক্ষার আগ্রহে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং নানা সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পড়াশোনা চালিয়ে গেছেন। পরীক্ষার সময় মনিরকে শ্রুতিলেখকের সহযোগিতা দেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন এওয়াক এ ক্ষেত্রে সহযোগিতা করেছে। 
মনির বলেন, শ্রুতিলেখকের সহযোগিতা পাওয়ায় তাঁর পরীক্ষা দেওয়া সহজ হয়েছে। এ সহযোগিতার জন্য তিনি ইউএনও মো. নাজমুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।
এওয়াকের প্রধান নির্বাহী মো. সফিউল আজম সিরাজী বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করা জরুরি। সুযোগ পেলে তাঁরাও অন্যদের মতো নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটাতে পারেন।

মনির ও আঁখির এসএসসি পাসের খবর জানার পর তাঁদের উচ্চশিক্ষা নিয়ে আগ্রহ দেখান ইউএনও মো. নাজমুল হাসান। কলেজে ভর্তি হওয়ার পরও যাতে তাঁদের পড়াশোনা থেমে না যায়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেন তিনি।

শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা থাকা শিক্ষার্থীদের অনেকেই নানা কারণে মাধ্যমিকের পর পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। অর্থনৈতিক সংকট, প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা ও সামাজিক নানা প্রতিবন্ধকতা তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। মনির ও আঁখির ক্ষেত্রে সেই বাধা যেন তাঁদের ভবিষ্যতের পথে দেয়াল হয়ে না দাঁড়ায় এ উদ্যোগ সেই আশাই জাগিয়েছে। মনির-আঁখির সাফল্য তাই শুধু দুটি এসএসসি ফলাফলের গল্প নয়। এটি প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখার এবং সুযোগ পেলে সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার গল্প। 
 

রিটেলেড নিউজ

কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে আসা রাসায়নিকযুক্ত বর্জ...বিস্তারিত


বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখাল...বিস্তারিত


 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত


 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...বিস্তারিত


অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর