শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:২৬ পিএম, ২০২৬-০৬-২৭
নেজাম উদ্দিন রানা
চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ২৬ জুন শুক্রবার দুপুরে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার বাসিন্দা প্রদীপ দাশ এবং বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকার বাসিন্দা সমীরণ দাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকেঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন প্রদীপ দাশ। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশও ট্যাংকের নিচে নেমে গ্যাসে আক্রান্ত হন।
একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় দুই পরিবারে চলছে শোকের মাতম। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited