চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে এক যুগ পর পূনরায় রাবার সংগ্রহ শুরু,মাসে আয় ১৮ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার :    |    ০৬:২২ পিএম, ২০২৫-১০-২০

বোয়ালখালীতে এক যুগ পর পূনরায় রাবার সংগ্রহ শুরু,মাসে আয় ১৮ লক্ষ টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া প্রায় এক যুগের পর রাবার বাগানে আবারো শুরু হয়েছে রাবারের মত রস সংগ্রহ। অক্টোবরের শুরু থেকে স্থানীয় কয়েকজন উদ্যোক্তা বাগানটির গাছ থেকে রস সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

উদ্যোক্তা অলক বড়ুয়া জানান, আমুচিয়ার বাগানটিতে প্রায় ১০ হাজার রাবার গাছ রয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে শ্রমিকরা গাছের নির্দিষ্ট অংশের বাকল কেটে দেন। সেখান থেকে গড়িয়ে পড়া দুধের মতো সাদা নির্যাস পাত্রে জমা হয়। সকাল ৯টার মধ্যেই এসব পাত্র থেকে রস সংগ্রহ করে প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হয়।

তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে ২৫০ কেজি রাবার সংগ্রহ হচ্ছে। প্রতি কেজি রাবারের দাম ২৭০ থেকে ২৭৫ টাকা। এসব রাবার দেশের বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করা হয়, পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। অলক বড়ুয়া আরো জানান, স্থানীয় বাসিন্দা কালু বড়ুয়া ও গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে প্যারাগন কোম্পানির কাছ থেকে ৬ লাখ টাকায় দুই বছরের জন্য বাগানটি ইজারা নিয়েছেন। বর্তমানে সেখানে ১৫ জন শ্রমিক মাসিক ১২ থেকে ১৫ হাজার টাকা বেতনে কাজ করছেন।

জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান ‘কানুনগোভ্যালি’ প্রায় ৭০ একর পাহাড়ি জায়গাজুড়ে এই রাবার বাগান গড়ে তোলে। দীর্ঘদিন উৎপাদন চললেও লোকসানের কারণে প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীতে প্যারাগন কোম্পানি বাগানটি ক্রয় করে সেখানে ফলের বাগান তৈরি করে।

অলক বড়ুয়ার হিসাব অনুযায়ী, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাতে রাবারের রস সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রতিদিন ২৫০ কেজি হারে মাসে প্রায় সাড়ে সাত হাজার কেজি রস সংগ্রহ সম্ভব, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে।

রিটেলেড নিউজ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত


চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত


সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

নিজস্ব প্রতিবেদক :  এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত


ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত


নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর