শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০২:০২ পিএম, ২০২০-০৯-২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১৬৪ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
রবিবার প্রধানমন্ত্রীর পক্ষে এই অনুদান গ্রহণ করে সাবেক মহকুমা পটিয়ার গর্বিত সন্তান মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। বিএবি আরও ৭টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১ কোটি ৬০ লাখ অনুদান দেয়া হয়।
বিএবি অন্তর্ভুক্ত ৩৪টি ব্যাংক ১৬৪ কোটি টাকা অনুদান দেয়। ব্যাংকগুলোর মধ্যে ইসালামী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকা করে দেয়া হয়।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংকের পক্ষে থেকে দেয়া হয় ৫ কোটি টাকা করে।
ট্রাস্ট ব্যাংক ২ কোটি এবং মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এসবিএসি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে ২৫ লাখ টাকা করে ত্রান তহবিলে দেয়া হয়।
এ সময় ফরেন অফিসার স্পাউস অ্যাসোসিয়েশনের পক্ষ ১০ লাখ, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট ৫ লাখ, মিনিস্টার গ্রুপ ২৫ লাখ টাকা এবং ১ লাখ সার্জিক্যাল মাস্ক, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬০ লাখ টাকা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১০ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১০ লাখ টাকা এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৪০ লাখ টাকা অনুদান দেয়া হয়।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited