চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৮ লাখ টাকার চেক দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৩ পিএম, ২০২৫-০২-১৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৮ লাখ টাকার চেক দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৪৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের এই অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এই সময় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আকতার উর্থিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুদানের এই অর্থ বরাদ্দ দেয়া হয়। ১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং ১টি পরিবারের ব্যক্তি জীবনের তরে পঙ্গু হয়ে গেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা করে সর্বমোট ৪৮ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করা হয় বলে বিআরটিএ সূত্র জানিয়েছে।
নিহত নয়জন হচ্ছেন, মোহাম্মদ এমরান, আবদুল্লাহ আল মামুন, আরাফাতুর রহমান, মোহাম্মদ এনাম উদ্দীন, দীপক মিত্র, মোহাম্মদ মাসুদ মিয়া, শাহিনুর রহমান, অভিজিৎ দাশ এবং মোহাম্মদ আবদুল আলিম ভূঁইয়া। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হোসেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর