চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘গণভোট ও সংসদ নির্বাচন একইদিনে ঘোষণা দিয়ে গোলকধাঁধা সৃষ্টি করেছে’

নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৩ পিএম, ২০২৫-১২-০১

‘গণভোট ও সংসদ নির্বাচন একইদিনে ঘোষণা দিয়ে গোলকধাঁধা সৃষ্টি করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একইদিনে আয়োজনের ঘোষণা দিয়ে গোলকধাঁধা সৃষ্টি করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতসহ ৮ দলের যৌক্তিক দাবি পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে ৫ ডিসেম্বর লালদীঘির মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের ঐতিহ্য হলো গণভোট আলাদাভাবেই আয়োজন করা। একইদিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে কোনটির ফলাফল আগে ঘোষণা করা হবে? গণভোট নাকি জাতীয় সংসদ? গণভোটে ‘না’ জয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনের কি দশা হবে? কোথাও অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়ে নির্বাচন স্থগিত করতে হলে গণভোটের কি হাল হবে? এখন সরকারকেই সেই সংকট নিরসন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে আলাদাভাবে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি মর্যাদা প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করে প্রতিটি ভোটার ও ছোট-বড় প্রতিটি দলের মর্যাদা সমুন্নত করা, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গণহত্যা, দুর্নীতিসহ জুলুম-নির্যাতনের দৃশ্যমান বিচার, পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে লালদীঘির মহাসমাবেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরী সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর