শিরোনাম
লাইফ স্টাইল ডেস্ক | ০১:০২ পিএম, ২০২২-০১-১৬
কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সঙ্গে সহজলভ্য একটি ফল। কলা যেমন সুস্বাদু তেমনই এটি পুষ্টিগুণেও ভরপুর।
তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। আর তা হল ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয়।
মূলত পাকা কলা খাওয়া হয় ফল হিসেবে। কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত। যদি আপনি আপনার বাড়তি ওজন কমাতে চান তবে রোগীর পথ্য হিসেবে পরিচিত স্বাস্থ্যকর এই সবজিটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। আসুন জেনে নেই কাঁচা কলার আরও কিছু স্বাস্থ্য উপকারিতা-
ওজন কমায় ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা। কাঁচা কলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। এটি আঁশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্যেও কাঁচা কলা উপকারী। এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ভিটামিন বি৬ গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ-টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।
হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাকা কলার মতো কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, প্রতিদিন ৪,৭০০ মিলিগ্রাম পটাসিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয়। তবে পটাসিয়াম সবার জন্য নিরাপদ নয়। উচ্চ রক্তচাপ অথবা কিডনির রোগে আক্রান্ত রোগীদের পক্ষে তাই কাঁচা কলা খাওয়ায় নিয়ন্ত্রণ থাকা উচিত।
পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে কাঁচা কলা আঁশযুক্ত সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয়। কাঁচা কলা পেটের ভেতরের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয়। তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচা কলা না খাওয়াই ভালো। কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যাও অনেক সময়ে বাড়িয়ে দেয়।
ডায়রিয়ায় কাঁচা কলা কাঁচা কলায় থাকে এনজাইম, যা ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে। তাই ডায়রিয়া হলে চিকিৎসকেরা কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেন।
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ ২৫ মে, বিশ্ব থাইরয়েড দিবস ২০২৫। হরমোনজনিত এ সমস্যা থেকে মান...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রাম নগরের সেনানিবাস সড়কের পাশেই ‘বায়েজিদ সবুজ উদ্যান’ পার্কটি । যার নয়নাভিরাম দৃশ্য নি...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : বর্তমানে অনেক দেশে দ্রুতগতির ট্রেন থেকে বুলেট ট্রেন চলতে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিব...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক খুব গভীর। দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার নিয়মিত স্বাস্থ্য...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : আমরা অনেকেই মাছ খেতে ভালবাসি। কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গিয়ে মাছের কাঁটা কারও কারও গলায় বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited