শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:৩২ পিএম, ২০২৬-১০-১৯
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সূর্য সংগ্রাম সংসদ ও শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কিউসি লজিস্টিক লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুন অর রশীদ।
শিক্ষক বিকাশ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সূর্য সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক ধ্রুব ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশীদ বলেন, "বর্তমান নির্বাচিত সরকার জনবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে দেশকে
এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি সমৃদ্ধশালী দেশ গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সমৃদ্ধ রাউজান গড়তে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সকলের সম্মিলিত প্রজেষ্টায় নিনির্মাণ হবে আগামীর সুন্দর, সমৃদ্ধ ও সন্ত্রাসমুক্ত রাউজান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল ও মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে সূর্য সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের হাতে
অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য বস্ত্র, ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা পরিষদের সদস্য অমর কৃষ্ণ দাস, সমাজসেবক আক্তার উদ্দিন খান, সরোওয়ার কামাল আজাদ।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সূর্য সংগ্রাম সংসদের সভাপতি প্রান্ত দাশ, বিজয় দাশ, শুভ ঘোষ,রামেল দাশ, নিশান দাশ,অভি দাশ সজিব দাশসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি প্রতিনিধি : : ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেà...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার দুটি পূজাম-পে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে à¦...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চট...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজারের অà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলকর্মী মোà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited