শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২৬-১১-১১
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানা মূলে ১১৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক জন মাদক বহনকারী ও ৬৪ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৪০৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৩ টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ, ১১ বোতল বিদেশী মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা : চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে আট জন, কুমিল্লায় ১০১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ২০ জন, নোয়াখালীতে ২০ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, ফেনীতে ১৪ জন, রাঙ্গামাটিতে পাঁচ জন ও খাগড়াছড়িতে ২৩ জন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৭৯, কক্সবাজার ২১, কুমিল্লা ১৬৫, ব্রাহ্মণবাড়িয়া ২৭, চাঁদপুর ৩২, নোয়াখালী ২৮, লক্ষ্মীপুর ৫৯, রাঙ্গামাটি ১৪, খাগড়াছড়ি ৩১ এবং বান্দরবান ১৪ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল, অ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ একটি জাতির প্রকৃত পরিচয় তার অর্থনৈতিক সমৃদ্ধি, সুউচ্চ অট্টালিকা, প্রশসà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্ন...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : রাষ্ট্রের হাতে আইন আছে, ক্ষমতা আছে, অপরাধ দমনে প্রশিক্ষিত বাহিনীও আছে। কিন্তু রাষ্ট্রের শক্তির প্à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited