শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৯-২৪
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনে মারা গেছেন ১১২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি। বিভাগভিত্তিক হিসাবে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। মৃত্যুর সংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর রয়েছে খুলনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আমাদের ডেস্ক : : ‘গত আড়াই বছরে ৫০ বারের মতো সাক্ষাৎকার দিয়েছি বিভিন্ন টিভি চ্যানেলে। কিছুতেই তো কিছু হলো না। এখন à¦...বিস্তারিত
ঢাকা অফিস : : মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত
মুনীর চৌধুরী : : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে মরদেহ। প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited