শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৪-১০-১০
আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কেউ খণ্ডিত মানুষ নয়। আইন কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রনয়ণ করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সম অধিকার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে কাজ করছি।
আজ দুর্গাপূজা ২০২৪ এবং বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদেরকে বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ। আমি বিশ্বাস করি যদি সকলে এক সুরে গাইতে পারি, সকলকে এক সুতোই গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, এবারের দুর্গাপুজায় নির্বাহী আদেশে এক (১) দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয় সে জন্য সকল মহলের সাথে আলোচনা করবো।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় কোন ঘটনা ঘটার সাথে সাথে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত না নিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম সেবা), র্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited