শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৩০ পিএম, ২০২২-০৮-২৪
তাঁকে ডাকা হয় ‘ইউনিভার্স বস’ নামে। ‘আই এম দ্য গ্রেটেস্ট’—এই কথা আগে নিজের মুখেই বলেছেন ক্রিস গেইল। টি টোয়েন্টি ক্রিকেটে ৩৬.২২ গড়ে ১৪ হাজারের বেশি রান করেছেন। সেঞ্চুরি ২২টি, স্ট্রাইকরেট ১৪৪.৭৫।
ব্যাটিংয়ে গেইল নিজেকে সেরা দাবি করলে খুব বাড়াবাড়ি হয়তো মনে হবে না। তাই বলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৬০ উইকেট এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ৮৩ উইকেট নিয়ে নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করা, এ বুঝি শুধু গেইলের পক্ষেই সম্ভব!
ক্রীড়া প্রতিবেককে দেওয়া সাক্ষাৎকারে এমন মজাই করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে বিবেচিত হওয়া লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও তাঁর সঙ্গে লড়াইয়ে নেই বলে মনে করেন ৪২ বছর বয়সী গেইল।
গেইল বলেছেন, ‘আপনি জানেন? আমার বোলিং একেবারেই সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। আমিই সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিধরনও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমিই সেরা। এমনকি সুনীল নারাইনও আমার ধারে-কাছে নেই।’
আগামী মাসেই ৪৩ বছরে পা রাখবেন গেইল। ২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন। যদিও তখন চারদিকে তাঁর বিদায়ের কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকার পরে আবারও মাঠে ফিরছেন গেইল।
ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে গেইলকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। এ টুর্নামেন্ট প্রতি দলে থাকবেন ৬ জন পুরুষ ও ৩ জন নারী ক্রিকেটার। নতুন সংস্করণের প্রথম টুর্নামেন্টে অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকবেন এ ক্যারিবীয় তারকা।
এমন একটা আয়োজনের অংশ হতে পেরে রোমাঞ্চিত গেইল, ‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আমাকে আবারও পুরোনো রূপে ফিরতে হবে। হ্যাঁ, আমি ঠিকই আছি, তবে আরেকটু প্রস্তুতি নিয়ে আবার নতুন করে খেলার মানসিকতা তৈরি করতে হবে।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited