চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিএমপির ‘রেড জোন’ নয় ‘উচ্চ সংক্রমণ এলাকা’, জানে না স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪০ পিএম, ২০২১-০৪-২০

সিএমপির ‘রেড জোন’ নয় ‘উচ্চ সংক্রমণ এলাকা’, জানে না স্বাস্থ্য বিভাগ

নগরের চকবাজার থানার চমেক হাসপাতাল স্টাফ কোয়ার্টার, জয়নগর আবাসিক এলাকা, পাহাড়তলী সরাইপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ‘রেড জোন’ ব্যানার নামিয়ে ‘উচ্চ সংক্রমণশীল এলাকা’র ব্যানার টাঙিয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা প্রশাসন কিছুই জানে না।

রোববার (১৯ এপ্রিল) রেড জোন ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে আতঙ্ক, উদ্বেগ দেখা যায়। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যেও। সন্ধ্যায় পুলিশ নিজ উদ্যোগে রেড জোনের ব্যানার খুলে নিয়ে নতুন ব্যানার টাঙায়। এতে পুলিশ, স্বাস্থ্যবিভাগ, প্রশাসন বা কোভিড প্রতিরোধ কমিটির সমন্বয়হীনতা যেমন স্পষ্ট হয়, তেমনি মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এসব এলাকার বাসিন্দাদের মধ্যে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে চকবাজার থানার একজন কর্মকর্তা জানান, সিএমপি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা প্রথমে ‘রেড জোন’ লেখা ব্যানার টাঙিয়েছিলাম। পরে তা খুলে নিয়ে ‘উচ্চ সংক্রমণশীল এলাকা’ লেখা ব্যানার টাঙিয়েছি। আমাদের মূল লক্ষ্য মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং লকডাউন সফল করতে জনসচেতনতা সৃষ্টি করা।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যানারগুলো থানার অধীনেই ছাপানো হয়েছে।  

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, রেড জোনের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো নির্দেশনা নেই। সোমবার নগরের কয়েকটি এলাকায় রেড জোন ঘোষণা করার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করেছি তিনিও বিষয়টি জানেন না।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪৭ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৭ হাজার ৫৭৪ জন। এ দিন করোনায় ৮ জন মারা গেছেন। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর