শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৫-২০
কোরবানির ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ছড়ানোর সিন্ডিকেট। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, পশুর হাট ও গ্রামীণ বাজারকেন্দ্রিক কেনাবেচাকে টার্গেট করে চক্রটি চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে আসল ব্যাংক নোটের সঙ্গে মিশিয়ে জাল টাকা ছড়িয়ে দিতে পারে। গত ১৬ মে হামজারবাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোটসহ মো. আছান উল্লাহ প্রকাশ হাসান নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব-৭। এদিন রাতে হাটহাজারীর আলিপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে ৮৫০ টাকার জাল নোটসহ জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহিকে গ্রেপ্তার করা হয়। তিনজনকে গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। র্যাব-৭ এর দায়িত্বশীলদের দাবি, পশুর হাট ঘিরে বড় অঙ্কের নগদ লেনদেনকে কেন্দ্র করে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় ছিল চক্রটি। কোরবানির পশুর হাটে টাকার নগদ লেনদেন হয়। দ্রুত টাকা গুনে লেনদেন করার কারণে অনেক সময় বিক্রেতারা নোট যাচাইয়ের সুযোগ পান না। এই সুযোগে আসল নোটের সঙ্গে কয়েকটি জাল নোট গুঁজে দিয়ে প্রতারণা করে চক্রের সদস্যরা। বিশেষ করে গ্রামের হাট, অস্থায়ী বাজার ও রাতের বেচাকেনায় এ ঝুঁকি বেশি থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্রে জানা গেছে, এবার নগরে তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়া জেলার ১৭টি থানার আওতায় আড়াই শতাধিক পশুর হাটে কোরবানির পশু বিক্রি হবে। এসব হাটে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রতিটি পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, জাল নোট শনাক্তকরণ বুথ, কন্ট্রোল রুম ও সাদা পোশাকে নজরদারি থাকবে। জাল টাকা শনাক্তে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হচ্ছে। তিনি বলেন, কোনো অসাধু চক্র যাতে পশুর হাটকে কেন্দ্র করে প্রতারণা, চাঁদাবাজি বা জাল নোট ছড়িয়ে দিতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পশুবাহী ট্রাক জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়া কিংবা অনুমোদনহীন হাট বসানোর চেষ্টাও কঠোরভাবে দমন করা হবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ঈদ ঘিরে জাল নোট চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই মহাসড়ক, পশুর হাট ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। জাল নোট শনাক্তে ব্যাংক ও ব্যবসায়ী সংগঠনগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বড় অঙ্কের লেনদেনের সময় সতর্ক থাকতে হবে। সন্দেহজনক নোট পেলে দ্রুত নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited