চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ১১:৩৭ এএম, ২০২০-১২-০৭

পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ

রাঙ্গামাটিতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে এক সন্তান প্রসব করেছেন। রোববার দুপুরে রাঙ্গামাটি হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি। তবে ওই সন্তানের বাবা কে সেটা জানে না কেউ।
রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান জন্ম দেয়া নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।
রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। তিনি গর্ভবতী উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময় তাকে খাবার দিতেন।
রোববার সকালে তিনি রাস্তার ওপর ব্যথায় গড়াগড়ি করতে থাকলে স্থানীয়রা তাকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
তবে শিশুটির বাবা কে তা নিয়ে কৌতুহল রয়েছে সবার মনে। মানসিক ভারসাম্যহীন এক নারীর সঙ্গে এ ধরনের বর্বর কর্মকাণ্ডে ক্ষোভ জানান এলাকাবাসী।
এলাকার বাসিন্দা মঈন উদ্দীন সেন্টু বলেন, ওই নারীকে গত কয়েক মাস ধরে এলাকাবাসী খাবার দিচ্ছিল। রোববার সকালে প্রসবজনিত ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি কন্যা সন্তান প্রসব করেন। অসহায় ওই নারীর সঙ্গে যে এই কাণ্ড ঘটিয়েছে আমি তাকে ধিক্কার জানাই।
এদিকে বাবার পরিচয়হীন ওই শিশুটিকে দত্তক নেয়ার জন্য হাসপাতালে শিশুটির দেখভাল করছেন এক নারী।
তিনি জানান, আমার কোনো সন্তান নেই। এই শিশুটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করতে চাই। আমি সরকারের কাছে আমাকে এই শিশুটির দায়িত্ব দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সমাজ সেবা অধিদফতরের রাঙ্গামাটি জেলার উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, আমরা বিষয়টি জেনেছি। আপাতত হাসপাতালে মা ও বাচ্চা সেবা নেবেন। প্রচলিত আইন অনুযায়ী বাচ্চাটিকে দত্তক দেয়ার প্রক্রিয়া আমরা শুরু করব।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর