চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ির সেই শিক্ষা কর্মকর্তা বদলি

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৪:৩৭ পিএম, ২০২৫-১১-১৩

ফটিকছড়ির সেই শিক্ষা কর্মকর্তা বদলি

ফটিকছড়িতে ঘুষ ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আলোচনায় আসা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর অবশেষে বদলি হয়েছেন নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায়।
এর আগে তিনি সমালোচনার মুখে পড়ে স্বেচ্ছায় পদ ছাড়ার ঘোষণা দেন। তাঁর এ সিদ্ধান্তের কিছুদিন পরেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন–১) স্বাক্ষরিত অফিস আদেশে মঙ্গলবার (১১ নভেম্বর) বদলির নির্দেশ জারি করা হয়।
সম্প্রতি তাঁকে পুনরায় ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব দেওয়ায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। শিক্ষকরা প্রকাশ্যে তাঁর উপস্থিতিতে অফিস কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে ২৬ অক্টোবর বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিমেল কদর বলেন, শিক্ষকরাই আমার কাজের অংশীদার। তারা যদি না চান, তাহলে আমি এখানে থাকব না। আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, আমার চাকরির শেষ সময়ে চেয়েছিলাম এখানেই থাকতে। কিন্তু যাদের সঙ্গে কাজ করতে হবে, তারা যদি আমাকে না চান তাহলে আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি।
এদিকে আজিমেল কদরের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা এবং বদলির সরকারি আদেশে শিক্ষক সমাজে স্বস্তি ফিরে এসেছে। 
ফটিকছড়ি উপজেলা শিক্ষক নেত্রী রহিমা বেগম বলেন, আমরা কোনো কর্মকর্তার বিরুদ্ধে নই, কিন্তু শিক্ষা অফিসকে আস্থার জায়গা রাখতে হলে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে না রাখাই ভালো। তাঁর চলে যাওয়ার সিদ্ধান্তে শিক্ষক সমাজে স্বস্তি ফিরেছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, যেহেতু শিক্ষকদের সঙ্গে সমন্বয় করেই তাঁর কাজ করতে হয়, তাই তোপের মুখে থেকে কার্যকরভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁর অন্যত্র বদলি যুক্তিসংগত সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০১৯ সালে ফটিকছড়ির বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তারের কাছ থেকে বদলির বিনিময়ে ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের কাছে হাতেনাতে গ্রেপ্তার হন আজিমেল কদর। তদন্ত শেষে দুদক তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার শেষে ২০২৫ সালের অক্টোবরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাঁকে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত এই কর্মকর্তাকে পুনরায় ফটিকছড়িতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাঁকে ফটিকছড়ি থেকে সরিয়ে খালিয়াজুরীতে বদলি করে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর