শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:৫৭ পিএম, ২০২১-১২-১৪
শহীদ বুদ্ধিজীবী দিবসের ভোর থেকে রায়েরবাজার বধ্যভূমিতে জড়ো হন হাজার হাজার মানুষ। ফুলের শ্রদ্ধা-ভালোবাসায় তারা স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর থেকে ঐতিহাসিক রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষের ঢল নামে। তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রায়েরবাজার বধ্যভূমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রায়েরবাজার বধ্যভূমির শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ শ্রদ্ধা জানানো হয়।
মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা রায়েরবাজার বধ্যভূমিতে এসে মহান মুক্তিযুদ্ধের সময়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযুদ্ধের সময় প্রাণ উৎসর্গকারী শহীদদের তালিকা করার দাবি জানান।এছাড়াও তারা যুদ্ধাপরাধীদের বিচার বেগবান করার দাবি জানান।
১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে পাকহানাদার বাহিনীর গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরে কেন্দ্রীয় খেলাঘর আসর।
শিল্পকলা একাডেমি পক্ষ থেকে কবিতা আবৃত্তি ও দেশের গান পরিবেশন করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited