চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরাকে আইএসের হামলায় নিহত ৫, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:১০ পিএম, ২০২১-১১-২৮

ইরাকে আইএসের হামলায় নিহত ৫, আহত ৪

ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) পাঁচ সদস্য নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আইএস এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি ইরাকে দায়েশ নামে পরিচিত। রোববার (২৮ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়েছে। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের মধ্যে দেশটির অনেক এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে। দায়েশ প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনী, পাওয়ার স্টেশন ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। রোববার কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বারজানি এক বিবৃতিতে বলেন, দায়েশের হামলা বৃদ্ধি একটি বিপজ্জনক ও গুরুতর বার্তা বহন করে। যা এই অঞ্চলে জন্য হুমকিও বটে। তাই পেশমার্গা বাহিনী ও ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে বৈশ্বিক জোটের আরও সহযোগিতা প্রয়োজন। দায়েশকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে তাদের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হবে। তবে উপদেষ্টারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর