শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৭:০৩ পিএম, ২০২৫-১২-০৩
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাঁকোরপাড় স্টেশনে পথসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । আজ বেলা ১১টার দিকে
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাঁকোরপাড় স্টেশনে পথসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । আজ বেলা ১১টার দিকেপ্রথম আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গুম করেছিল, কিন্তু জনগণের দোয়ায় আমি আবার ফিরে এসেছি। প্রায় ১৪ বছর পর মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলতে পারছি।’
আজ বুধবার দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন এলাকায় এক পথসভায় এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) দলীয় প্রার্থী। গতকাল মঙ্গলবার নিজ সংসদীয় এলাকায় পাঁচ দিনের সফরে আসেন।
সফরের দ্বিতীয় দিনে আজ সকাল ১০টার দিকে পেকুয়ার সিকদারপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা–মায়ের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। তাঁর জনসংযোগে মানুষের ঢল নামে। গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার পথে সড়কের দুই পাশে নারী-পুরুষ দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।
বেলা ১১টায় পেকুয়ার সাঁকোরপাড় স্টেশনে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ধানের শীষ দেশের গণতন্ত্রের প্রতীক আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি অসুস্থ। আমরা সবাই তাঁর জন্য দোয়া করছি।’
দ্বিতীয় দিনের সফরে সালাহউদ্দিন আহমদ সাঁকোরপাড় স্টেশন, শিলখালীর জারুলবনিয়া, মাঝেরঘোনা, এতিমখানা, কাছারীমোড়া, বারবাকিয়া বাজার, টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা, বনকানন, টৈটং বাজার ও রাজাখালীর আরবশাহ বাজারে গণসংযোগ করেন। এ সময় অন্তত ১০টি পথসভায় বক্তব্য দেন তিনি।
টৈটং ইউনিয়নের বনকানন এলাকায় জনসংযোগের সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২০০৮ সালে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। এ জন্য আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এই ঋণ আমি প্রাণ দিয়েও শোধ করতে পারব না।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এখনো ভোটাধিকার পুরোপুরি প্রয়োগ করতে না পারলেও অদূর ভবিষ্যতে তা সম্ভব হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশ, এই দেশের মানুষ আমার প্রাণের অংশ। আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ থাকতে চাই। আল্লাহ আবার সেবা করার সুযোগ দিলে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন উপস্থিত জনতার কাছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তারেক রহমান একটি গণতান্ত্রিক দেশের নেতৃত্ব দেবেন।
পথসভায় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited