শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৪৪ পিএম, ২০২২-০৫-১৮
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক মাইলফলকে পৌছেছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে মুশফিকের টেস্টে রান ছিল ৪৯৩২। পাঁচ হাজার রানের জন্যে প্রয়োজন ছিল ৬৮ রান। টেস্টের চুতর্থ দিনে লিটন দাসের সঙ্গে বুঝে শুনে ব্যাট করতে থাকেন, আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা মুশফিক। বৃষ্টিবিঘ্নিত দিনে ম্যাচের ১২২ তম ওভারে পাঁচ হাজাররান পূর্ণ করেন। ১৮৪ বলে ৭০ রানে অপরাজিত আছেন মুশফিক।
এই পাঁচ হাজার রানের পথে ৭টি সেঞ্চুরি, ২৬ টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরির ইনিংসও।
একই মাইলফলকের হাতছানি তামিম ইকবালের সামনেও। এই টেস্ট শুরুর আগে তামিমের টেস্ট রান ছিল ৪৮৪৮। অর্থাৎ ১৫২ করলেই পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে পারতেন তিনি। সেই পথেই হাটছিলেন তামিম। ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। নাহলে হয়তো মুশফিকের আগেই পাঁচ হাজার রান পূরণ করতে পারতেন তামিম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited