শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:১২ পিএম, ২০২৫-০৯-১৮
কিরগিজস্তানে গণঅসন্তোষ ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার দায়ে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যমের দু’জন ফটোসাংবাদিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মধ্য এশিয়ার দেশটিতে গণতন্ত্র চর্চা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও মানবাধিকার লঙ্ঘন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব ও জনগণের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে।
আদালতের রায়ের কপি পেয়েছে এএফপি। তাতে বলা হয়েছে, বেসরকারি গণমাধ্যম ক্লুপ-এ কর্মরত দুই ফটোসাংবাদিককে সরকারি কর্মকর্তাদের বাধা দেওয়া ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছে।
বেসরকারি অর্থায়নে, বিশেষ করে পশ্চিমা দাতাদের অর্থায়নে পরিচালিত ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা ক্লুপ’কে গত বছর সরকারের তীব্র সমালোচনার পর নিষিদ্ধ করা হয়। তার পরেও ক্লুপ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।
সাজাপ্রাপ্ত আলোকচিত্রীরা যথাক্রমে ১৯৯৭ ও ২০০২ সালে জন্মগ্রহণ করেছেন।
ক্লুপ জানিয়েছে, যে কাজের জন্য তাদের সাজা দেওয়া হলো, ওই দুই ফটোসাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিল না।
আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited