চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল নামকরণের দাবি পিসিসিপির মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:৩৪ পিএম, ২০২৬-০১-১১

রাঙামাটি মেডিকেল কলেজে শহীদ মনিরের নামে হল নামকরণের দাবি পিসিসিপির মানববন্ধন

শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল নামকরণ এবং তার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন,
শহীদ মনির শুধু একজন ব্যক্তি নন, তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও আধুনিকতার প্রতীক। তার আত্মত্যাগের বিনিময়েই আজ রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অথচ তার পরিবার আজও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই, শহীদ মনিরের স্মৃতিকে অম্লান রাখতে মেডিকেল কলেজের একটি হল তার নামে নামকরণ করা হোক এবং তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে যখনই শিক্ষা ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়, তখনই জেএসএস নামধারী সন্ত্রাসী গোষ্ঠী তা বাধাগ্রস্ত করার চেষ্টা করে। রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছিল। শহীদ মনিরের আত্মত্যাগ পাহাড়ে শিক্ষা ও আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
এ সময় হাবিব আজম আরও বলেন, পাহাড়ের যেকোনো মানুষের ওপর নির্যাতন বা নিপীড়ন হলে সে বাঙালি হোক কিংবা পাহাড়ি; পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও পাশে থেকে সহযোগিতা করে যাবে। সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের প্রাক্কালে জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের হামলায় শহীদ হন মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়েই কলেজটির কার্যক্রম শুরু হয়। অথচ দীর্ঘদিনেও হত্যার বিচার হয়নি এবং তার পরিবার আজও রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত।
সমাবেশ শেষে পিসিসিপির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়-
১) শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হলের নামকরণ,
২) তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসন,
৩) হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ,
৪) মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর