শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১১ পিএম, ২০২৫-০৮-২৮
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে আলীকদম উপজেলায় মোট ৩৪টি প্রাতিষ্ঠানিক, আধা প্রাতিষ্ঠানিক ও বেসরকারি জলাশয়ে ২৩০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য অফিসার জনাব অভিজিৎ শীল এবং আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মামুনুর রহমান, আলীকদম উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
জেলা মৎস্য অফিসার জনাব অভিজিৎ শীল বলেন, “বেশি বেশি মাছ চাষ করুন, আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিন।”
মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়।
মৎস্য চাষ বিষয়ক যেকোনো পরামর্শের জন্য স্থানীয়দের উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited