চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিদ্যুৎ নেই ভেবে ঝড়ে ছিঁড়ে পড়া তারে হাত দিয়েছিলেন, মুহূর্তে লুটিয়ে পড়েন মাটিতে

স্টাফ রিপোর্টার :    |    ০৮:২৫ পিএম, ২০২৬-০৫-০৩

বিদ্যুৎ নেই ভেবে ঝড়ে ছিঁড়ে পড়া তারে হাত দিয়েছিলেন, মুহূর্তে লুটিয়ে পড়েন মাটিতে

কক্সবাজারের টেকনাফে ঝোড়ো হাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিদ্যুতের তার। সঞ্চালন তারটিতে বিদ্যুৎ নেই ভেবে হাত দিয়েছিলেন মোহাম্মদ বাদশা (৩৫) নামের এক খামারি। মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদের ছেলে। তিনি খামারি ছিলেন। খামারের পাশাপাশি তিনি হ্নীলা বাজারে ছোলা-মুড়ির দোকান করতেন তিনি। নিহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ মামুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভাই বাদশা গরুর খামারে গিয়ে কাজ করছিলেন। এ সময় তিনি আগের রাতে ঝোড়ো হাওয়ায় ঝুলে থাকা বিদ্যুতের তার দেখতে পান। বিদ্যুৎ নেই ভেবে তিনি তারে হাত দিয়েই চিৎকার করে মাটিতে লুটে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েক দফার ঝোড়ো হাওয়ায় বেশ কিছু বিদ্যুৎ খুঁটি ভেঙে গেছে। তারও ছিঁড়ে গেছে। অসতর্কতাবশত ছেঁড়া তার এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ছেঁড়া তার সংস্কার করতে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর