শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৯ পিএম, ২০২২-০১-২৪
সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় রোববার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে এ তথ্য দিয়েছে সৌদি গেজেট।
সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। আহত বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এদিকে হুতির এ হামলাকে ‘নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন। এ হামলার ‘দৃঢ়’ মোকাবিলা করা হবে।
এ ছাড়া ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী। গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হামলা চালায় হুতিরা। এতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন।
প্রসঙ্গত, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দিলে ২০১৫ সাল থেকে হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সেই সরকারকে পুনর্বহাল করতে চায় সৌদি সরকার।
এ লড়াইয়ে ইয়েমেনের লাখো মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষমতাধর প্রতিবেশীদের ধারাবাহিক হামলায় দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইয়েমেন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited