চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালীতে ভোটের ফলাফল ঘোষণা শেষে মেম্বার প্রার্থীর সমর্থকের উপর হামলা

বাঁশখালী প্রতিনিধি :    |    ১২:০১ পিএম, ২০২২-০৬-১৬

 বাঁশখালীতে ভোটের ফলাফল ঘোষণা শেষে মেম্বার প্রার্থীর সমর্থকের উপর হামলা

চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকে নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ সিকদারের সমর্থকের উপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকের হোসেনের কয়েকজন সমর্থক নির্বাচিত ইউপি সদস্য ফিরোজের সমর্থক বদিউল আলম (৩৫) নামে একজনকে গুরুতর আহত করে। 

এ ঘটনায় বদিউল আলম গুরুতর আহত হয়। তাকে কিল, ঘুষি মেরে চোখে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ সিকদার বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর আমি বাড়িতে চলে আসি। পরে শুনলাম আমার এক সমর্থক কাঠমেস্ত্রি বদিউল আলমকে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কিছু সমর্থক কথাকাটাকাটির এক পর্যায়ে কিল, ঘুষি মেরে চোখে গুরুতর জখম করে। বর্তমানে আহত বদিউল আলমের অপারেশন হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এ বিষয়ে জাকের হোসেন অস্বীকার করে বলেন, আসলে এ ঘটনার বিষয়ে আমি জানিনা। নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পর থেকে আমি বাড়িতে অবস্থান করছি। এখনো বাড়ি থেকে বের হইনি। কারা দুর্ঘটনা ঘটিয়েছে তা জানিনা। বিষয়টি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। 

এ বিষয়ে আহত বদিউল আলমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

শিলকূপ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। কেউ আমাকে জানায়নি। তবে বিষয়টি কিভাবে সমাধান করা যায় তা দেখছি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর