শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ পিএম, ২০২০-০৯-২৬
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় পটিয়া উপজেলার পটিয়া বাইপাস এলাকায় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
আটক দুইজন হলো- চাঁদপুর জেলার সদর উপজেলার নিজ গাছতলা এলাকার মো. ইমাম হোসেনের মেয়ে সুমি আক্তার (২০) ও বরগুনা জেলার বেতাগী এলাকার মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)। তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় পটিয়া উপজেলার পটিয়া বাইপাস এলাকায় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited