শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:১৫ পিএম, ২০২৫-০৬-১৯
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর কালা পানিয়া এলাকায় ধুরুং খালে গোসল করতে গিয়ে নিখোঁজ ২০ ঘন্টার পরেও রেজিয়া বেগমের সন্ধান মেলেনি। ১৮ জুন দুপুরে রেজিয়া বেগম গোসল করতে নামলে দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় সন্দেহ হয় স্বজনদের। পরে খুঁজতে গিয়ে খালের পাড়ে তার কাপড়-চোপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় আশ-পাশে তল্লাশি চালায় এলাকাবাসী। ১৯ জুন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
অন্যদিকে উপজেলার ধুরুং খাল যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত ২ যুগের বেশি সময় ধরে এই খালে প্রাণহানির ঘটনা ঘটলেও গত চার মাসে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু এই কয়েক মাসেই এক প্রবাসী, দুই নারী এবং দুই শিশুসহ অন্তত পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, গত ৩০-৩৫ বছরে ধুরুং খালে প্রায় ২০-২২ জনের মৃত্যু হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য: গত দুইদিন আগেই একই খালের মানিকপুর অংশে, খালে গোসল করতে নেমে নানি-নাতনি পানিতে ডুবে মারা যান।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited