চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২১ আগস্টের ঘটনায় খালেদাকে আসামি করার দাবি তথ্যমন্ত্রীর

ঢাকা অফিস :    |    ০৩:৩৪ পিএম, ২০২০-০৮-২৩

২১ আগস্টের ঘটনায় খালেদাকে আসামি করার দাবি তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন, সে পথেই হাটেন খালেদা জিয়া।
খালেদার হুকুমে তারেক রহমানের সরাসরি নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিলো। আলোচিত এ মামলার একজন সাক্ষী হিসেবে বলতে চাই, খালেদা জিয়াকে এ মামলায় হুকুমের আসামি করা হোক’।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইভি রহমান পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল। জিয়াউর রহমান জাতির পিতাসহ পুরো পরিবারকে হত্যা করতে ১৯৭৫ এর  ১৫ আগস্টের ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধীমতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন। খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ২১ আগস্টে নিজ পুত্র তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান।
তিনি বলেন, ‘এ হামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হোক। এটা সময়ের দাবি, জনগণ এ দাবির সঙ্গে একমত, তাকে বিচারের আওতায় আনা হোক। ২১ আগস্টের নীলনকশা আগেই করা ছিল। আমরা মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম দেওয়া হয়নি সেদিন, কারণ সেখানে বোমা হামলা করা যেতো না। বঙ্গবন্ধু এভিনিউতে অনুমতি দেওয়া হলেও বড় বিল্ডিং এর ছাদে আমাদের নেতাকর্মীদের উঠতে দেওয়া হয়নি। এ হামলার পর প্রতিবাদ জানানো হলে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে  গ্যাস নিক্ষেপ করে। সমস্ত আলামত নষ্ট করা হয় সরকারের নির্দেশে’। আইভি রহমান পরিষদের উপদেষ্টা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর