শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:২৪ পিএম, ২০২৪-০৯-০৮
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন ২ জানতে পারে উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে টহলদল পাঁচ ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের একজনকে আটক করে। এসময় অপর ব্যক্তিরা তাদের হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কাঞ্চর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মো. ইরফান (২২)। জব্দকৃত ইয়াবাসহ আটক ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited