শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪০ পিএম, ২০২০-১১-০২
দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে একজন সিঅ্যান্ডএফ কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শুল্কায়ন শাখায় একজন রাজস্ব কর্মকর্তা সিঅ্যান্ডএফ কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর সবাই জড়ো হন মূল ফটকে। হাউসের চারপাশে মিছিল করতে থাকেন তারা। তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চিটাগাং কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, আমার কর্মচারীর গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। এ সাহস তারা কোথায় পান। আজ আমাদের ব্যবসা হারাচ্ছি। চট্টগ্রামে ৪ ডলার হয় ঢাকায় যদি ৬ ডলার হয় আমরা দিতে রাজি আছি। সারা দেশে অভিন্ন মূল্য ধরতে হবে। কথায় আছে-হাকিম নড়ে তো হুকুম নড়ে না। চট্টগ্রাম কাস্টম হাউসে হুকুম নড়ে যায়। আমরা হয়রানির শিকার হচ্ছি। হয়রানির নিত্যনতুন কৌশল আবিষ্কার করা হচ্ছে। প্রতিদিন চালান লক করা হচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট, শতভাগ চালান পরীক্ষা করেন কোনো আপত্তি নেই। হয়রানি করা যাবে না। যে চোর, জালিয়াত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। পেপার সাবমিট করার সঙ্গে সঙ্গে বলা হয়, মূল্য কম। ডেলিভারিতে বলা হয়, পণ্য বেশি আছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বিকেল পাঁচটায় বলেন, শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আলোচনায় বসব।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited