শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৪:১৩ পিএম, ২০২৬-০১-২৪
চট্টগ্রামের চন্দনাইশে ১০ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত অধ্যাপক ওমর ফারুকের ছাতা প্রতীকের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ ১৪ সংসদীয় আসন এলাকার দায়িত্বশীলদের প্রচারণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ১০ দলীয় জোট প্রার্থীর সমর্থনে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, জোটকে ছাড় দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াত নেতা বিশিষ্ট চক্ষু সার্জন ডা. মোঃ শাহাদাত হোসেন, খেলাফত মজলিস- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএস)- চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা মোহাম্মদ সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া (সাঙ্গু) জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা এলডিপির সেক্রেটারি আলহাজ্ব আকতার আলম, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুব উদ্দীন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিল্পোদ্যোক্তা মো.জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, জামায়াত নেতা সৈয়দ আল মামুন, জামায়াত নেতা মাহফুজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামীর নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে এসে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুককে ছাতা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited