শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৯ পিএম, ২০২২-০৫-০২
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদসমূহে ঈদ জামাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তিনি বলেন, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম, সোয়াতের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া পোশাকে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। নগরের গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাঁহসমূহে আর্চওয়ে গেইট এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদ জামাতে আগত মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনও প্রকার ব্যাগ, লাগেজ, ছুড়ি, কাঁচি, দাহ্য পদার্থ বহন করা যাবে না। নিরাপত্তার প্রয়োজনে পুলিশ যদি জায়নামাযও তল্লাশি করতে চান তাহলে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাঁহগুলোতে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited