চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনার ভয় তুচ্ছ করে গ্রামে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৫ পিএম, ২০২১-০৫-১০

করোনার ভয় তুচ্ছ করে গ্রামে ছুটছে মানুষ

ঈদের ছুটি শুরু হয়নি, তার আগেই গ্রামে ছুটছে মানুষ। সরকারি নিষেধাজ্ঞা না মেনে গাদাগাদি করে গণপরিবহনে চলছে সিট দখলের লড়াই। না পেলে বাঁদরঝোলা হয়ে যেতেও আপত্তি নেই। সোমবার (১০ মে) নগরের কর্ণফুলী শাহ আমানত ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট বাস টার্মিনাল, অক্সিজেন মোড়, সিটি গেট এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে । পবিত্র শবে কদরের ছুটি থাকায় দ্বিগুণ ভাড়া দিয়ে করোনার ভয়কে তুচ্ছ করে অনেকে বাড়ি যাচ্ছেন ঈদ আনন্দে শামিল হতে। তবে ঈদের ছুটি শুরু হতে পারে বুধবার (১২ মে) থেকে।  শাহ আমানত ব্রিজ থেকে বিভিন্ন পরিবহন সার্ভিসের দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। গোল চত্বর থেকে বাস যাচ্ছে বাঁশখালী, আনোয়ারা, পটিয়া পর্যন্ত। আবার বাঁশখালী হয়ে পেকুয়ার টৈটং পর্যন্তও বাস চলাচল করছে। অক্সিজেন মোড় থেকে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি বাস যাচ্ছে। যাত্রী পেলে বাস যাচ্ছে রাঙামাটি-খাগড়াছড়িতেও। রাতে নগর থেকে বাস যাচ্ছে কক্সবাজারে। সিটি গেট এলাকা থেকে সীতাকুণ্ড, মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলার লোকজন অনায়াসে বাড়ি যেতে পারছেন। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা পর্যন্ত সিএনজি টেক্সি চলাচল করছে।এছাড়া রিজার্ভ মাইক্রোবাসে চট্টগ্রাম থেকে ঢাকা ও কক্সবাজার সহ উত্তর-দক্ষিণ চট্টগ্রামে যাত্রী পরিবহন চলছে। মিনি ট্রাকে করেও যাত্রীদের বাড়ি যেতে দেখা গেছে। এ অবস্থায় গ্রামেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে পাত্তা দিচ্ছেন না ঘরমুখো মানুষ। শিশুদের নিয়ে মাস্ক ছাড়াই কেউ কেউ বাস স্টেশনে গাড়ির অপেক্ষায় আছেন।  অবস্থাসম্পন্ন মানুষও বিমানে যাচ্ছেন বাড়িতে। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। ট্রেন ও লঞ্চ চলাচল পূর্বের মতো বন্ধ থাকবে।   এদিকে ঈদের আগেই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর