শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২৫-০৬-৩০
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
সোমবার(৩০ জুন) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছে দিতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়ন অপরিহার্য। সেইসঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইউএনও জনতার পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, "জনগণের মতামত বিবেচনায় নিয়েই সেবা খাতকে অগ্রাধিকার দিতে হবে।"
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ।
এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী,কাজী আয়েশা ফারজানা, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলুসহ স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাজেট ঘোষণার মধ্য দিয়ে বোয়ালখালী পৌরসভা এলাকাবাসীর উন্নয়ন ও কল্যাণে সেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে স্বচ্ছ প্রশাসন গঠনের প্রত্যাশাও প্রকাশ করে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited