চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিজেলের দাম কমায় বাসভাড়া কমলো শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:২৭ পিএম, ২০২২-০৮-০৬

ডিজেলের দাম কমায় বাসভাড়া কমলো শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুদিন আগে ডিজেলের দাম কমিয়েছিল শ্রীলঙ্কা। সেই অনুসারে এবার বাসভাড়াও কমালো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি। শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, যাত্রীদের ডিজেলের দাম কমার সুবিধা দিতে বাসভাড়া ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে।

এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা আগে ছিল ৩৮ রুপি (১০ টাকা)। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত।


এনটিসির ঘোষণা অনুসারে, সব ধরনের বেসরকারি এবং শ্রীলঙ্কা ট্রান্সপোর্ট বোর্ড (এসএলটিবি) পরিচালিত গাড়ির ক্ষেত্রেই ভাড়া কমেছে। তবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতকারীদের আগের ভাড়াই গুনতে হবে।

যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ টিম মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হলে জাতীয় হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানানো যাবে।

এর আগে, গত ১ আগস্ট ডিজেলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশন। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৪৩০ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৩ টাকা প্রায়।

এছাড়া ৯২ অকটেন ৪৫০ রুপি (১১৮ টাকা প্রায়), ৯৫ অকটেন ৫৪০ রুপি (১৪২ টাকা প্রায়) এবং কেরোসিন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৮৭ রুপিতে (প্রায় ২৩ টাকা)।


সূত্র: কলম্বো পেজ, সিলন ডেইলি

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর