শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২২-০২-০৩
তিন সদস্যকে ছাড়াই বিশ্বকাপে গেলো বাংলাদেশ নারী দল আগেই জানা, একজন নারী ক্রিকেটার ও দুজন সাপোর্টিং স্টাফ করোনা পজিটিভ। এ তিনজনকে ছাড়াই নারী বিশ্বকাপ খেলতে টিম বাংলাদেশের বাকি বহর বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
আজ দুপুর ১টা ২০ মিনিটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে ২০ সদস্যের নারী দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর হয়ে অকল্যান্ড যাবে নারী দল। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় অকল্যান্ডে পৌছাবেন রুমানা আহমেদ, নিগার সুলতানা, সালমা খাতুনরা।
নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ দল। দেশ থেকে মাত্র ৫ দিনের ক্যাম্প করে নিজেদের ওয়ানডে প্রস্তুতি সেরেছে তারা।
আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।
ট্রাভেলিং রিজার্ভ: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited