শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০১:২২ পিএম, ২০২৪-০৮-১৫
মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজার সংলগ্ন গ্রামীণ জনপদ ঘেঁষে কৃষি জমির মাটি কেটে রাতের আঁধারে পিকআপে পরিবহন করে পুকুর ভরাট করার খবর প্রকাশের জেরে ১৩ আগষ্ট (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টায় রিপোর্টার মোঃ মাসুদুজ্জামান (রাজীব) এর উপর পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালায় ১৩ জনের এক সন্ত্রাসী দল।
হামলায় লোহার রড়, চুরি, এসএস এর স্টীল পাইপ দিয়ে পায়ে ও হাতে আঘাত করে রক্তাত্ত করা হয়। পরে আহত রিপোর্টারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পাঠানো হয়।
এবিষয়ে আহত রিপোর্টার জানায়, বিগত চার বছর আগে সর্বদলীয় চক্রের কিছু লোক রাতের আধাঁরে কৃষি জমির মাটি কেটে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন করা বেড়ীবাঁধে অবৈধভাবে মার্কেট নির্মাণের খবর প্রকাশ করেছি কেন এনিয়ে গালাগাল করে টেকের হাট বাজারের পশ্চিমে রাজাকার বাড়ী সংলগ্ন বেড়ীবাঁধের উপর। বাকবিতন্ডার পরে একপর্যায়ে রাজাকার বাড়ীর সোহেল ও একই এলাকার সন্ত্রাসী রাহাত এর নেতৃত্বে এলোপাতাড়ি হারমাদের বাড়ীর মৃত হেঞ্জুর ছেলে আজাদ, ও আবুইল্লা গোলামের বাড়ীর জাকারিয়ার ছোট ভাইসহ আরো বেশ কয়েকজন আমাকে লোহার রড়, চুরি, এসএসের স্টীল পাইপ ও দেশীয় লোহার তৈরী চুরি, দামা দিয়ে পায়ে ও হাতে আঘাত করে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited