শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:২৮ পিএম, ২০২৬-০৯-২৪
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্ব তীরে সড়কহীন কাশিনগরসহ আশপাশের এলাকার মানুষের নৌকাই শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা। সেই দুর্ভোগ কমাতে এমএস খাল টু সিমনা সড়ক নির্মাণ শুরু হলেও দুই দফা মেয়াদ পেরিয়ে কাজ হয়েছে অর্ধেকেরও কম। অথচ কাগজে ৮৫ শতাংশ অগ্রগতি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়েছে ৮ কোটি টাকার বেশি। দেড় বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুইবার শোকজ করে দায় এড়াচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ৮ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে জেলা শহরের তিতাস নদীর পূর্ব দিকে এমএস খাল টু সিমনা সিসিবি সড়কের কাজ শুরু করা হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি শুরু করে এলজিইডি। দুটি ভাগে এই সড়কের দৈর্ঘ্য দুই হাজার ৩৮০ মিটার ধরা হয়। কাজটি পায় বরেন্দ্র কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক নির্মাণ ছাড়া মাঝের আরেকটি অংশে একটি সেতু নির্মাণের কাজ পায় ভিন্ন একটি প্রতিষ্ঠান। এই সড়ক নির্মাণের কাজ বরেন্দ্র কনস্ট্রাকশন পেলেও কাজটি বাস্তবায়ন করছে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠান। সড়কের কাজ শুরুর পর প্রথম দিকে খুব তোড়জোড় করা হলেও স্থানীয়দের দাবি গত দেড় বছর যাবৎ কাজটি বন্ধ রয়েছে। মাঝে শুধু দুটি কালভার্টের কাজ শুরু করা হয়। এরপর দীর্ঘদিন যাবৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকেও দেখা যায়নি। কাজ না করা হলেও ২০২৫ সালের নভেম্বরে সড়কের কাজের নকশা কিছুটা পরিবর্তন করে আরও এক কোটি ১২ লাখ টাকা বাড়িয়ে প্রাক্কলন ব্যয় ৯ কোটি ৪৫ লাখ টাকা করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দুই দফায় এই কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু দুই দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে পারেনি। তৃতীয় দফা মেয়াদ বাড়ানোর জন্যে আবেদন করা হয়েছে। তবে কাগজে কলমে কাজের ৮৫ শতাংশ অগ্রগতি দেখিয়ে ৮ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৫১৭ টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করেছে এলজিইডি। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর এলজিইডি দুইবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ার পরও পাত্তাই দিচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি, আইনশৃঙ্খলা সভায় ঠিকাদার হাসান এন্টারপ্রাইজের বিরুদ্ধে সরকারের উন্নয়ন কাজের অনিয়ম ও ধীরগতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সংসদ সদস্য। সেই সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জেলার ৬ জন এমপি। এদিকে সড়কের কাজ যতটুকু করা হয়েছে সেটাও নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাছাড়া সড়কের পাশে সিসি ব্লকের নিচে যে জিও ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের, যা এরই মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। সড়কটি যথাসময়ে নির্মাণ না হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে কাশিনগর গ্রামের পরিবারগুলোর। পশ্চিমে নদীর পানি আর পূর্বে বিলের পানির তোড়ে বাড়িঘর বিলীন হওয়ার শঙ্কা তাদের। স্থানীয় বাসিন্দা বিভূষণ ঋষি বলেন, ঠিকাদার প্রথম থেকেই দুই তিনশ ফুট করে সড়কের কাজ করেছেন। কাশিনগর ঋষি পাড়ায় নিরীহ মানুষ পেয়ে সড়কের পাশের জমি থেকেই জোরপূর্বক মাটি কেটে ফেলা হয়েছে। আমাদের জমিগুলো নষ্ট করে দিয়েছে। কাজ না করায় সড়কের এই মাটিও ভেঙে পড়ছে। গত দেড়-দুই বছর এই সড়কের কাজ হচ্ছে না। মঙ্গল ঋষি নামের আরেকজন বলেন, কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কাশিনগর গ্রামের অংশে কাজই হয়নি। সম্পূর্ণ সড়কের কাজ ৫০ শতাংশের বেশি হয়নি বলে আমার ধারণা। বীরেন্দ্র ঋষি নামের একজন বলেন, দীর্ঘদিন যাবৎ এই সড়কের কাজ না করায় আমরা আশাহত হয়েছি। ভেবেছিলাম কাজটি করে আমাদের দুর্ভোগ কমাবে। কিন্তু ঠিকাদার গত দেড় বছর ধরে কাজ বন্ধ রেখেছে। স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক সন্তোষ ঋষি বলেন, গত দেড় বছর যাবৎ রাস্তার কাজ বন্ধ রয়েছে। আমরা চাই দ্রুত এই রাস্তাটি নির্মাণ করা হোক। আমরা যেন বিপদে না পড়ি, এমপি মহোদয় যেন বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে নির্দেশ দেন। এই বিষয়ে জানতে বরেন্দ্র কনস্ট্রাকশনের পরিচালক মির্জা তৌহিদুল আলম (খোকন) এর মুঠোফোনে কল দেওয়া হলে, তিনি কাজ বাস্তবায়ন করা হাসান এন্টারপ্রাইজ থেকে বিস্তারিত জেনে জানাচ্ছেন বলে পরে ফোন দিতে বলেন। পরবর্তীতে একাধিকবার তাকে কল ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, উপজেলা পরিষদ ও এলজিইডি জেলা অফিস থেকে একাধিকবার ঠিকাদারকে তাগিদপত্র দেওয়া হয়েছে কাজটি দ্রুত বাস্তবায়ন করার জন্য। আমি যেহেতু ছিলাম না, খোঁজ নিয়ে দেখবো, আসলে কোন প্রক্রিয়ায় কীভাবে ঠিকাদারকে টাকা প্রদান করা হয়েছে।
ঢাকা অফিস : : মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নানà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited