শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৮:২২ পিএম, ২০২৬-১১-০৩
নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতি মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘ওপেন হাউস ডে’। এতে পুলিশ কমিশনার সরাসরি ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশীদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে কমিশনারের এমন নির্দেশনার পরও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি ও নির্দেশনা উপেক্ষার অভিযোগ উঠেছে।
সম্প্রতি এমনই একটি ঘটনা গণমাধ্যমের নজরে এসেছে। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামের একটি পত্রিকার সহসম্পাদক অতর্কিত হামলার শিকার হওয়ার পর প্রয়োজনীয় প্রমাণাদি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ করেনি। পরে তিনি সিএমপি কমিশনারের কাছে অভিযোগ জানালে কমিশনার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কিন্তু এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী পুনরায় ওপেন হাউস ডেতে উপস্থিত হয়ে বিষয়টি কমিশনারকে অবহিত করেন। এ সময় কমিশনার সংশ্লিষ্ট ওসিকে খোঁজ করেন। তাঁকে উপস্থিত না পেয়ে সেকেন্ড অফিসারকে সরাসরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, কমিশনারের নির্দেশনার পরও দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ওসি মামলা গ্রহণের আশ্বাস দিয়ে তাঁকে বারবার থানায় আসা-যাওয়া করান। কিন্তু শেষ পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, পুলিশ কমিশনারের সরাসরি নির্দেশনার পরও যদি সংশ্লিষ্ট থানা কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ মানুষের অভিযোগের প্রতিকার কোথায়? ভুক্তভোগীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বাস্তবায়ন না হলে ওপেন হাউস ডে কি কেবল আনুষ্ঠানিকতা কিংবা লোকদেখানো কর্মসূচিতে পরিণত হবে?
এদিকে নগরবাসীর পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তি কমাতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সিএমপির পূর্বঘোষিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
কমিশনার বলেন, সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাঁদের নানা অভিযোগ ও সমস্যার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, ওপেন হাউস ডের কার্যকারিতা শুধু অভিযোগ শোনা কিংবা তাৎক্ষণিক নির্দেশনা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কমিশনারের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি এবং অভিযোগের পরিণতি নিশ্চিত করাও জরুরি। অন্যথায় সাধারণ মানুষের আস্থা অর্জনের এই উদ্যোগ প্রত্যাশিত সুফল দিতে ব্যর্থ হতে পারে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টার মামলায় মো. সাদেক à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited